প্রেস বিজ্ঞপ্তি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৪ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের ল্েয সহযোগী এনজিওদের মাধ্যমে প্রতিষ্ঠালগ্ন থেকে অনগ্রসর জনগোষ্ঠীর সামর্থ্য উন্নয়ন বিশেষ করে নারী, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ে প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে সেবা সহায়তা কাঠামোর ভিত্তি সুদৃঢ় করে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি)” অর্জনের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “রূপকল্প-২০২১” বাস্তবায়িত করার লক্ষ্যে ুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ ফাউন্ডেশনের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সহযোগী সংস্থাকে অনুদান প্রদানের মাধ্যমে দেশের দরিদ্র এবং অতি দরিদ্র জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ৩০টি কর্মসূচিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন জুন ২০২১ পর্যন্ত ১১২০টি সহযোগী সংস্থার মধ্যে বিশেষ কর্মসূচিসহ সর্বমোট ১৫৯.১০ কোটি টাকা (সরকারের নিকট হতে গত দুই অর্থবছরে বিশেষ অনুদান হিসেবে প্রাপ্ত ১০ কোটি টাকার মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরের ৫ কোটি ও ২০২০-২০২১ অর্থবছরে ৪.৮২ কোটি টাকা উক্ত ব্যয়ের মধ্যে অন্তর্ভূক্ত) অনুদান প্রদান করা হয়েছে। যাহার উপকারভোগী (প্রত্যক্ষ ও পরোক্ষ) মোট সংখ্যা ৯৯.১২ ল জন (মহিলা ৬১.৬২ ল জন এবং পুরুষ ৩৭.৫০ ল জন)। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে যশোর জেলার সহযোগি সংস্থা সমুহ ২ ডিসেম্বর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০.৩০ ঘটিকায় কালেক্টরেট চত্তরে র্যালি উদ্ভোধন করেন মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। র্যালি শেষে সেভিয়ার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সাত্তার, পরিচালক, সার্ক সংস্থা, অলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন মনিরুজ্জামান মনির, জেডিও, সৈয়দ সিরাজুল হক, রুডো, কানন চক্রবর্তী, প্রেরণা, বাবুর আলী গোলদার, পিএসকেএস, জামিউল ইসলাম, পিজেএস, মনিরা বেগম, ডিআরও।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















