প্রেসবিজ্ঞপ্তিঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং সাউথ এশিয়ান টাইমস-এর বিশেষ প্রতিনিধি রিয়াজ চৌধুরীর ওপর দুর্বৃত্তের হামলা এবং জামালপুরে পুলিশ সুপার কর্তৃক পিটিয়ে সাংবাদিকের চামড়া তুলে নেয়ার হুমকির সংবাদে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী পরিষদ। একই সঙ্গে গত নভেম্বর মাসে ফেনীর সোনাগাজীতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহকে তার বোনের বাসা থেকে ধরে নিয়ে পুলিশি হেনস্থার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এসব ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনি সংকেত হিসেবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের যথাযথ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন নির্বাহী পরিষদের নেতারা। রোববার (০৫ ডিসেম্বর, ২০২১) বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়। জাতীয় প্রেসকাবে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ। স ালনা করেন মহাসচিব নুরুল আমিন রোকন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি মোদাব্বের হোসেন ও ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, বিএফইউজের সহকারি মহাসচিব নাসির আল মামুন ও শফিউল আলম দোলন, কোষাধ্য খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, দফতর সম্পাদক তোফায়েল হোসেন, নির্বাহী সদস্য আবদুস সেলিম, শামসুদ্দিন হারুন, এ কে এম মহসীন, মো. জাকির হোসেনী মো. আবু বকর মিয়া,। সভায় সংগঠনের চারযুগপূর্তি সাড়ম্বরে উদযাপন এবং বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। সভায় অঙ্গ ইউনিয়নসমূহকে ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ সভা সম্পন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















