মিশকাতুজ্জান,নড়াইল : যৌতুকের দাবিতে নড়াইলে স্ত্রী সনিয়া বেগমকে নির্যাতন ও হত্যা মামলায় স্বামী গাউচ মিনাকে (৪০) মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন এ আদেশ দেন। এ মামলায় অপর আসামি সাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত। আসামি গাউচ মিনা নড়াইলের নড়াগাতি থানার খাষিয়াল গ্রামের খবির মিনার ছেলে। মামলার বিবরণে জানা যায়, আসামি গাউচ মিনার সাথে ২০১১ সালের মার্চ মাসে তার বোন সনিয়া বেগমের বিয়ে হয়। গাউচ মিনা ও সাহিদা বেগম বিয়ের পর যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে সনিয়ার ওপর নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৭ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে সনিয়াকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় স্বামী গাউচসহ সাহেদাকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়। মোট ১৬ জনের স্ব্যা শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় গাউচ মিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















