মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ৪ দিন পরে বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের টেংরা খালে মিকাইল হোসেন (৩০) নামে একজন বাংলাদেশি যুবকের লাশ পাওয়া গেছে। প্রত্যদর্শী আর পরিবারের প থেকে অনুমান করা হয় – বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। রবিবার (১৩ ডিসেম্বর) উপজেলার বাগাডাঙ্গা এলাকার সীমান্তের ওপারের ভারসেতর টেংরা খাল থেকে সেই লাশ পানিতে ভেসে ওঠে। নিহত মিকাইল হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মিকাইলসহ কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ভারত থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকায় শিলবাড়ি বিএসএফের টহল দলের সামনে পড়ে। এ সময় বিএসএফের সদস্যরা তাদের ল্য করে গুলি ছোড়ে। সে সময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিলেন। ঘটনার ৪ দিন পর রবিবার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ওপারের নদীয়া জেলার হাঁসখালী থানা-পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের ল্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন। ঝিনাইদহের মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ বলেন, সকালে স্থানীয়দের মুখে ঘটনাটি শুনেছি। অফিশিয়াল কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। খোঁজ পেলে পরে জানানো হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















