১। র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। ঘটনার বিবরণঃ গত ইং ১২/১২/২০২১ তারিখ সময় ১৫.০৫ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন বাগআচড়া বাজারস্থ ১নং কলেজ গেইট রোডে মেসার্স ইয়াকুব অটোস দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যাক্তি চোরাই মোটরসাইকেল নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপকে অবহিত করে তার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমি সংগীয় অফিসার ও ফোর্স সহ ইং ১২/১২/২১ খ্রিঃ ১৫.৫০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১(এক) জন ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ চঞ্চল হোসেন(২১), পিতাঃ মোঃ আলতাফ হোসেন, মাতাঃ মোছাঃ শাকিলা খাতুন, সাং- গয়ড়া, পোষ্ট- চন্দনপুর, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা’কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে একটি পুরাতন নাম্বার বিহীন কালো রঙ্গের ঋজঊঊউঙগ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
৩।উদ্ধারকৃত আলামতসহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ বাংলাদেশ পেনাল কোড ৩৭৯/৪১১/৪১৩ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।প্রেস বিজ্ঞপ্তি















