শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : আগামী ৫ই জানুয়ারি ৫ম ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধাকে বিজয়ী করার ল্েয বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে হাটফাজিলপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এম.পি । এসময় প্রধান অতিথি এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা মুক্তার মৃধাকে নৌকা প্রতীক দিয়েছেন। নেত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করার ল্েয কাজ করতে আহবান জানান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন (পিপি), সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, সাধারন সম্পাদক শামীমার রশীদ শামীম, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক সুরুজ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারন সম্পাদক শাওন শিকদার প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা ও আবাইপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত বর্ধিত সভা পরিচালনা করেন আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান উকিল।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















