সাংবাদিক কবিরুল ইসলামের মায়ের মৃত্যুতে চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবের শোক

0
243

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কবিরুল ইসলামের মাতা জাহানারা বেগম (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্ন ইলাহির রাজিউন। রবিবার দিবাগত রাতে বার্ধক্যজানিত কারনে উপজেলার কয়ারপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ যোহর গ্রামের ঈদগাহপাড়া জামে মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চৌগাছা সদর ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। সাংবাদিক কবিরুল ইসলামের মায়ের মৃত্যুতে চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবের সাংবাদিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন প্রেসকাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহ-সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন, রিপোর্টার্স কাবের সভাপতি বাবলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান জুয়েল, সহ-সভাপতি এম হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংবাদিক শওকত আলী, সেঁেজুতি নূর, সুজন দেওয়ান, টিপু সুলতান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here