স্টাফ রিপোর্টার : প্রেসকাব যশোর সোমবার হয়ে উঠল বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। বিজয়ের ডিসেম্বর মাসে ১শ’ বীর মুক্তিযোদ্ধা কে জেলা প্রশাসক শীত মুক্তির শাল চাদর উপহার দিলেন। অসুস্থ অনেক মুক্তিযোদ্ধা এদিন এসেছেন সন্মানিত হতে, উপহার গ্রহন করতে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানটি বীর মুক্তিযোদ্ধাদের অনেক দিন পর একে অপরের সাথে দেখা করার যেন ছিল এক মহা প্রয়াস। মহান স্বাধীনতার সুবর্নজন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, বীর মুক্তযোদ্ধারা আমাদের অনুপ্রেরনা। তাঁরা অসীম সাহসীকতার সাথে মৃত্যুকে উপেক্ষা করে অস্ত্র হাতে শত্রুদের সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। বিশ্বে মাথা উঁচু করে আমরা আজ যা কিছু অর্জন করছি সেই গৌরবের দাবিদার বীর মুক্তিযোদ্ধারা। তবে সংশয় হয়, তাদের সংখ্যা প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের বড্ড ভয় হয়, আগামী কয়েক বছর পর কোন বীর মুক্তিযোদ্ধাকে আমরা জীবিত পাব কিনা। তাই তাঁদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসতে হবে। স্বাধীনতার ৫০ বছর অর্জনেও তাদের রয়েছে প্রধান কৃতিত্ব। বীর মুক্তিযোদ্ধাদের উপহার দেওয়া চাদরগুলো মানসম্মত বলে জেলাপ্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সেভিয়ারের নির্বাহী পরিচালক, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান অনুষ্ঠানে ছিলেন মূল সমন্বয়কারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্ত, শিশু ও নারী উন্নয়ন কেন্দ্রীক এনজিও প্রেরনা’র নির্বাহী পরিচালক কানন চক্রবর্তী, প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কাজী জামিউল ইসলাম ডাব্লু, সু প্রভাতী সংস্থার পরিচালক নার্গিস ইয়াসমিন, ডিআরও’র নির্বাহী পরিচালক মনিরা বেগম, দিগন্ত সমাজ কল্যাণ সংস্থা’র পরিচালক শাহানাজ পারভীন প্রমুখ। শীতের শাল চাদর, গেঞ্জি গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা যশোর সদর উপজেলার দৌলদিহীর রতন কুমার, দোগাছার জামির হোসেন, পুরাতন কসবার নুরুল হোসেন, ষষ্ঠীতলার নাসির উদ্দীন খান, কায়েমকোলার অলিয়ার রহমান, কারবালার আবু তাহের লস্কর, বিরামপুরের মহিবুল আলম খান, পুরাতন কসবার মকবুল হোসেন, রামনগরের আবুল হোসেন, মোস্তফা ( গেজেট নং ৫১৮), গাওহরের সিদ্দিকুর রহমান, শঙ্করপুরের আবুল হাশেম, শানতলার হজরত আলী, আরবপুরের এবিএম ইউসুফ, দৌলতদিহীর সুনীল কুমার, ওসমানপুরের দাউদ হোসেন, নলডাঙ্গার আমিন উদ্দীন, শ্যামনগরের হাবিবুল্যা পুরাতন কসবার ডাঃ ইউসুফ আলম, আরবপুরের আলী আকবর মোল্যা, বালিয়াডাঙ্গার সুনীল কুমার, নুরপুরের মসলেম উদ্দীন, নুরপুরের সাবুদ আলী, কাঞ্চন আলী, ঘোপের মফিজুর রহমান, আবুল হোসেন (২০৫), মনিরুজ্জামান (২১৩২), আব্দুল ওহাব (রেলগেট, ১০৬৫), পাঁচবাড়িয়ার শাহাজাহান আলী. ছাতিয়ানতলার সাহাবুদ্দীন (১৯৫),জহুরপুরের আব্দুল আজিজ (২০৯৪), যাদবপুরের রেজাউল হোসেন (১৯১৬) প্রমুখ। উপহার গ্রহনে আগত বীর মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে তাদেরকে এনজিও ফাউন্ডেশন মনে করেছে এটা অনেক বড় বিষয়। অসুস্থ হয়েও অনেক বীর মুক্তিযোদ্ধা ধীর পায়ে প্রেসকাব যশোরে এদিন উপহার আর সন্মান দুটোকেই উপভোগ করেছেন।
Home
যশোর স্পেশাল স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপনে উপহার প্রদান/ বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা প্রেসকাব যশোরে
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















