স্টাফ রিপোর্টার : স্বীকৃত ও বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন যশোরের মণিরামপুর উপজেলার ১৬টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের তিন শতাধিক শিক-কর্মচারী। সোমবার (১৩ ডিসেম্বর) ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলে ১১ দফা দাবি নিয়ে রাস্তায় নামেন তারা। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মণিরামপুর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন শিকেরা। পরে ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন তারা। এর আগে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলে তারা র্যালি ও আলোচনা সভা করেন। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক সমিতি মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের ১১ দফা দাবিগুলো হল: অনলাইনে আবেদন করা সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও বাস্তবায়ন করতে হবে, নিয়োগের দিন থেকে শিকদের বেতন ভাতা দিতে হবে, সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধী বান্ধব ভবন স্থাপন করতে হবে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ফিজিওথেরাপির সরঞ্জাম সরবরাহ করতে হবে, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক কর্মচারীদের করোনাকালীন ১০ হাজার টাকা অনুদান বাস্তবায়ন করতে হবে, শিার্থীদের জন্য স্বতন্ত্র পাঠ্য পুস্তক প্রণয়ন ও শিা উপকরণ দিতে হবে, শিকদের প্রশিণের ব্যবস্থা করতে হবে, শিার্থীদের কারিগরি শিা ও শেষে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে, শিার্থীদের শতভাগ উপবৃত্তি ও মিড-ডে মিলের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক সমিতি মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক সুকান্ত ঘোষ বলেন, ২০১৪ ও ২০১৭ সালে মণিরামপুরে ২১টি অটিস্টিক স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ২০-২৫ জন শিক কর্মচারী তখন থেকে বিনা বেতনে দায়িত্ব পালন করে আসছেন। আমাদের তিন হাজারের বেশি প্রতিবন্ধী ও অটিস্টিক শিার্থী রয়েছে। তিনি আরো বলেন, গত বছর সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোর অনলাইন আবেদন চান। আমরা জরিপ করে ১৬টি চলমান বিদ্যালয়ের কাগজপত্র জমা দিয়েছি। বিনা বেতনে আমারা তিন শতাধিক শিক কর্মচারী মানবেতর জীবন কাটাচ্ছি। আমাদের ভোগান্তির কথা প্রকাশ করতে আমরা রাস্তায় নেমেছি। মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিকদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি যথাযথ কর্তৃপকে জানানো হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















