মিয়া কুরবান আলী ফাউন্ডেশন ও শৈলকুপা প্রেসকাবের যৌথ উদ্দ্যোগে কম্বল বিতরণ

0
221

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ শীতে কাঁপছে দেশ। অসহায় দুস্থ্য মানুষ। এমন সময় শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মিয়া কুরবান আলী ফাউন্ডেশন। শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে কুরবান আলী ফাউন্ডেশন ও শৈলকুপা প্রেসকাবের যৌথ উদ্যোগে প্রায় ২ শতাধিক শীতার্ত দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।এসময় মিয়া কুরবান আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ্যদের মাঝে কম্বল তুলে দেন আসাদুজ্জামান সেলিম মিয়া,মহিদুজ্জামান কচি মিয়া,বাবু মিয়া,শৈলকুপা প্রেসকøাবের পক্ষ থেকে শাহীন আক্তার পলাশ,আব্দুর রহমান মিল্টন,তাজনুর রহমান ডাবলু,মফিজুল ইসলাম,শেখ ইমন প্রমূখ। শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্ত দুস্থ্যও অসহায় গরীব মানুষেরা। আসাদুজ্জামান সেলিম মিয়া জানান,প্রতিবছরের ন্যায় এবারও মিয়া কুরবান আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুস্থ্যদের মাঝে কম্বল দেওয়া হয়েছে। এলাকার অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র দিতে পেরে নিজেদের কাছে খুশি লাগছে। এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here