যুগিপোতায় কাফনের কাপড় ও ককটেল সাদৃশ্য বস্তু বাড়িতে রেখে জীবননাশের হুমকি

0
261

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগীপোতা গ্রামে কে বা কারা কাফনের কাপড় ও ককটেল সাদৃশ্য বস্তু বাড়িতে রেখে হুমকি প্রদানের খবর পাওয়া গেছে। জানা গেছে ঐ গ্রামের মৃত আলি একব্বরের পুুত্র আব্দুল হামিদ ( ৪০) এর বাড়িতে শনিবার দিবাগত রাতে কে বা কারা কাফনের কাপড় ও ককটেল সাদৃশ্য বস্তু রেখে যায়। সকালে আব্দুল হামিদের স্ত্রী মোছাঃ রোজিনা খাতুন (৩৫) ভোরে ঘুম থেকে উঠে ঘরের বারান্দায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আব্দুল হামিদ সহ প্রতিবেশিরা ছুটে আসে এবং স্থানীয় মেম্বর তপন শীল পুলিশ কে খবর দেয়। এসময় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই তন্ময় এবং এ এস আই আজিম ঘটনাস্থলে গিয়ে উক্ত কাফনের কাপড় এবং ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়। এ ব্যাপারে এস আই তন্ময় জানান বিষয়টি ওসি সাহেব অবগত আছেন এবং তিনি আইনআনুগ ব্যবস্থা নিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here