পাইকগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সমাবেশে ছাত্রলীগের একাংশের উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবী

0
357

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ছাত্রলীগের একাংশের বিশাল শোভাযাত্রা ও বিজয় সমাবেশে নেতা-কর্মীরা উপজেলা ও পৌর ছাত্রলীগের ঘোষিত কমিটি বিলুপ্ত করে সম্মেলন করে কমিটি ঘোষনার দাবী করেছেন। রবিবার বিকালে উপজেলা,পৌরসভা ,পাইকগাছা কলেজ ও কপিলমুনি কলেজ শাখা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিুব্ধ ও পদ বঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে শোভাযাত্রা করে পৌর বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত বিজয় সমাবেশে এ দাবী করেন। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন সম্মেলন ছাড়া গত ৯ ডিসেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পদক প্রেসলিস্ট মাধ্যমে পরীতি নেতা-কর্মীদের বঞ্চিত করে মনগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা করেছেন। উপজলা ছাত্রলীগের বিদায়ী সাধারন সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চুর সভাপতিত্বে ও সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগ সম্পাদক রায়হান পারভেজ রনির পরিচালনায় এ সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিযন ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ পারভেজ হাওলাদার ও সম্পাদক ইমরান হোসেন অছাত্র,বিবাহিত, মাদকাসক্তদের উপজেলা ও পৌর ছাত্রলীগের পকেট কমিটিতে স্থান দিয়ে সংগঠনে বিভক্তি সৃষ্টি করেছেন।-উপজেলা ও ইউনিযন ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাসুদুর রহমান মানিক, আমিনুল হক বাদল,শেখ শাকিল আহম্মেদ, রমজান সরদার,আজমল হোসেন বাবু,ইমরান মোল্লা, রাসেদুজ্জামান রাসেল, সাব্বির হোসেন, শেখ পাপ্পি,জি,এম কাদের,শাহেনশাহ বাদসা,সাইফুল ইসলাম,দ্বীপায়ন বিশ্বাস,ফয়সাল আহম্মেদ, দিদারুল ইসলাম, মওদুদ, নাহিদ হাসান, সৌরভগাইন, আব্দুর, রাসেলসরদার, রসুল, তুহিন,সবিজ,ফিরোজ, আব্দুল্লাহ, মাজাহারুল, রাসেল, নাজমুন, মাসুদুর,মিরাজুল,সৌমিত্র,দুর্জয়, বঙ্কেশ,দোলোয়ার, আবুরায়হান,অঙ্কয়, নিরুপন, ইয়াসির,শাকিব,মুক্ত,রিয়াদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here