মোংলা প্রতিনিধি : মোংলায় দীর্ঘদিন ধরে জাহাজ থেকে ডিজেল (কেরোশিন) পাচারের নেপথ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। মোংলা বন্দরে অবস্থানরত বিভিন্ন দেশী-বিদেশি জাহাজে জ্বালানি তেল (বাঙ্কারিং) অসাধু কিছু ব্যাবসায়ীদের সহায়তায় চিহ্নিত সিন্ডিকেট চক্রটি অবৈধভাবে হাজার হাজার মেট্রিক টন ডিজেল পাচার করছে। সোমবার গভীর রাতে একটি ট্রলার বোঝাই তেলসহ এক পাচারকারীকে আটক করে কোষ্টগার্ড সদস্যরা। বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে লোকসহ অবৈধ এ তেলগুলো জব্দ করা হয়। যা মোংলা শহর, বাজুয়া, বটিয়াঘাটা, চালনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে বলেও অভিযোগ রয়েছে। আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে কিছু তেল জব্দ করতে পারলে এর সাথে জড়িতরা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেট আর উচ্চ পর্যায় নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে তেলা পাচার করে হাজার কোটি টাকা মালিক হয়েছে অনেকে। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে আর্ন্তজাতিক বাজারে সুনাম নষ্ট হচ্ছে মোংলা সমুদ্র বন্দরের। সুত্র জানায়, একটি শক্তিশালী চোরাই গ্রুপ মোংলা বন্দরে আসা দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে বিভিন্ন ধরণের জ্বালানী তেলসহ মূল্যবান মালামাল চুরি করে কালোবাজারে পাচারের অভিযোগ রয়েছে বহুদিন থেকে। বন্দরে আসা বিদেশী বিভিন্ন জাহাজে কাস্টমসের পিও (প্রিভেন্টিভ অফিসার) থাকা সত্বেও কিভাবে তেল পাচার হয় এবং কাস্টমসের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আবারও সোমবার রাত ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের টহল মোংলা ও হারবাড়িয়া সম্বলিত দুইটি দল পশুর নদীর হারবারিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ২৭৬০ লিটার তেল ও ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাশিয়া গ্রামের অঅব্বাস মোল্লার ছেলে মেঃ হাফিজুর মোল্লা (২২) কে আটক করে। সকালে তেলসহ তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















