মোচিকে সদ্য নির্মিত পানি শোধনাগারের ট্যাংক চালু হওয়ার পূর্বেই হেলে পড়লো

0
242

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : মোবারকগঞ্জ চিনিকলের বর্জ্য পানির বহুল ব্যবহার নিশ্চিতকল্পে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অর্থায়নে একটি পানি শোধনাগার তৈরি করা হয়। এটি মোচিক মেইন গেইট ও কারখানার পেছন দিকে নির্মিত হয়েছে। সত্য নির্মিত এই পানি শোধনাগার স্থাপনাটির একটি হাউজ চালু হওয়ার পূর্বেই পাশে হেলে পড়েছে। প্রকল্প পরিচালক শহিদুল করিম জানান, বাংলাদেশের মোট ১৪ টি চিনকলে ১ টি করে মোট ১৪ টি পানি শোধনাগার তৈরির জন্য ৮৫ কোটি টাকায় একটি বাজেট একনেকে পাস হয়। এই প্রকল্পের অর্থায়নে মোবারকগঞ্জ চিনিকলে একটি বর্জ্য পানি শোধনাগার এর কনস্ট্রাকশন ও মিশনারীজের কাজ সম্পন্ন হলেও এখন ট্রায়াল হয় নাই। আমি জানতে পেরেছি মোবারকগঞ্জ চিনিকলে পানি শোধনাগার এর একটি ট্যাংক কাত হয়ে পড়েছে। খুব শিঘ্রই সেটি পুন:নির্মাণ এর কাজ শুরু হবে। মূলত ঐ স্থানের মাটির দূর্বলতা ও বৃষ্টির মধ্যে নির্মাণ কাজ করায় এমনটি হয়েছে। প্রকল্পের অর্থ পুন:বরাদ্দ হলে মাল কিনে এইটা ট্রায়েল দিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে চালু করতে হবে। মোবারকগঞ্জ চিনিকলের এর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান জানান,সদ্য নির্মিত পানি শোধনাগারের একটি ট্যাংক হেলে পড়ার ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। আমি সরোজমিনে গিয়ে সেটি দেখে সংশ্লিষ্ট কর্পোরেশনের দপ্তরে একটি চিঠি পাঠিয়েছি। এব্যাপারে দায়িত্বশীল এক ব্যক্তি জানিয়েছেন হেলে পড়া ট্যাঙ্কটি পুনরায় নতুন করে তৈরি করে দিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here