স্টাফ রিপোর্টার : যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভা ২০২২ এর প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সোমবার প্রেসকাব যশোরে এ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ। আগামী ২০ জানুয়ারি ত্রি বার্ষিক সাধারন সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। প্রেসকাব যশোরে সকাল ১১ টায় এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহিদুল ইসলাম মন্টু। এছাড়া আরো বক্তব্য দেন উপদেষ্টা গোলাম সরোয়ার, সহ সভাপতি বদরুজ্জামান, তওহীদ মনি, জিএম সোহারাব হোসেন, সাধারন সম্পাদক দেওয়ান মোর্শেদ, যুগ্ম সম্পাদক জিএম ফারুখ, সাংগঠনিক সম্পাদক মালিকুজ্জামান কাকা, কোষাধ্যক্ষ আল মামুন শাওন, খাজা উজ্জল, শিমুল ভূইয়া, মনিরুজ্জামান মনি, জিএম অভি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। সভায় তিন সদস্য বিশিষ্ট্য নতুন সদস্য ফরম যাচাই বাছাই কমিটি গঠন করা হয়। জিএম সোহারাব হোসেন আহ্বায়ক, মালিকুজ্জামান কাকা সদস্য সচিব ও গোলাম সরোয়ার এই কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রস্তুতি সভায় সভাপতি শেখ দিনু আহমেদ জানান, করোনা কালিন বিরুপ পরিস্থিতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন কয়েক দফা নগদ অর্থ, খাদ্য সহায়তা, দেওয়া হয়েছে। তবে করোনার সরকারি বাধ্য বাধকতায় ফি বছর বনভোজন করা যায়নি। সাধারন সভায় বর্তমান কমিটি বিলুপ্ত হবে এবং একই সাথে নতুন কমিটি দায়িত্ব গ্রহন করবেন। তিনি সভায় ব্যাংক পরিস্থিতি বর্ননা করেন।















