লেবুতলা ইউনিয়ন পরিষদ যশোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিলন ইউপি চেয়ারম্যান নির্বাচিত

0
713

মালিকুজ্জামান কাকা : যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ১৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে আলীম্জ্জুামান মিলন বাদে অন্যরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার (২০ ডিসেম্বর) এ ব্যাপারে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে মেম্বর ও সংরক্ষিত পদের জন্য নির্বাচন হবে সংশ্লিষ্ট ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছেন লেবুতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here