শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

0
276

শহিদুল ইসলাম :যশোরের শার্শার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন(৮) ও শায়ন্তি(৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দণি পাড়ার একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত ফাহাদ একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি কাঠুরি গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো। আহত শায়ন্তি জানান, আমরা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি। সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ লাল বল দুইটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মকভাবে আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান,ঘটনাস্থল পরিদর্শন ও একটি বোমা উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে তদন্ত সাপেে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here