শ্যামনগরে আন্তজার্তিক মানবাধিকার দিবস পালিত

0
390

শ্যামনগর ব্যুরো ঃ “বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও”- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুন্দরবন আদিবাসী সংস্থা (সাম্স) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউকেএইড এর অর্থায়নে শ্যামনগরে আন্তজার্তিক মানবাধিকার দিবস-২০২১ পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় শ্যামনগর টু মুন্সিগঞ্জ প্রধান সড়কে র‌্যালি শেষে শ্যামনগর উপজেলার সামস্রে প্রধান কার্যালয়ে আদীবাসী ও দলিত নারীদের মানবাধিকার উন্নয়নে আন্তজার্তিক মানবাধিকার দিবস পালন অনুষ্ঠানে গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সামস্রে নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, সামস্রে হিতাকাক্ষী ফাদার লুইজি পাজ্জি, মাঠকর্মী তারাপদ মুন্ডা, অসিত কুমার মুন্ডা, গোবিন্দ কুমার দাশ। আরও বক্তব্য রাখেন, পুর্নিমা মুন্ডা, ভগবতী মুন্ডা, বিথি মুন্ডা, আনন্দনী মুন্ডা প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যের মধ্যে বলেন, মুন্ডা সম্প্রদায়ের অধিকার ও স্বাধীনতা রক্ষাকল্পে বৈষম্য থেকে মুক্তি পাওয়ার অধিকার, জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার, দাসত্ব থেকে মুক্তির অধিকার, নির্যাতন ও অবমুল্যায়ন থেকে মুক্তি পাওয়ার অধিকার, আদালত থেকে ন্যায্য বিচার পাওয়ার অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, শিক্ষার অধিকার সহ ৩০ টি অধিকারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here