২২ ডিসেম্বর গনসমাবেশ সফল করতে যশোর জেলা বিএনপির সংবাদ সম্মেলন

0
321

স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ২২ ডিসেম্বর যশোর টাউন হল ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গন সমাবেশের ডাক দিয়েছে। এদিন ৫০ হাজার মানুষের উপস্থিতিতে এই গন সমাবেশ নিয়ে বিএনপি বেজায় আশাবাদি। প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য দিয়েছেন। বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম, সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, এ্যাড. জাফর সাদিক, মফিকুল হাসান তৃপ্তি, দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সামাদ আজাদ, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কাজী আজম, নগর বিএনপির সাধারন সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, মিজানুর রহমান খান, এ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, এম ছোটলু প্রমুখ। সংবাদ সম্মেলনে বিএনপি’র খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আরো জানান, ১৫ ডিসেম্বর যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোতয়ালি মডেল থানা ইনচার্জের কাছে গন সমাবেশের অনুমতি চেয়ে দরখাস্ত করা হয়েছে। অনুমতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। টাউন হল ময়দানের বিকল্প ভেন্যু হিসেবে যশোর ঈদগাহ ময়দানের নাম সুপারিশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই গন সমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২২ ডিসেম্বর খুলনা বিভাগে একমাত্র যশোরে সমাবেশের দিন ধার্য্য। ৫০ হাজার মানুষের উপস্থিতিতেই সেটি সফল হওয়ার আশা করছে যশোর জেলা বিএনপি। এরপর ২৬ ও ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে আরো দুই ধাপে গন সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। তিন ধাপে ৩২ টি জেলায় গন সমাবেশ করবে বিএনপি। প্রথম ধাপেই যশোরে এই গনসমাবেশ বিএনপির বলিষ্ঠতা প্রকাশ করবে বলে এদিন নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিগত একমাস রাজপথে রয়েছে বিএনপি। গন সমাবেশে যশোরে টাউন হল ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপি নেতা মীর্জা আব্বাস ও মসিউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here