স্টাফ রিপোর্টার : ব্যতিক্রমী একজন শিক্ষক যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। নানান সামাজিক কাজ করে পরিচিতি পাওয়া গুণী এই শিক্ষক এবার নিজে গান লিখে সুর করে কণ্ঠ দিয়েছেন। সোমবার আনুষ্ঠানিকভাবে তার লেখা, সুর ও গাওয়া গান ‘নীল নয়না’ মুক্তি পেয়েছে। সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে মুক্তির পর গানটি আলোড়ন সৃষ্টি করেছে। সকল শ্রেণির দর্শক উচ্চসিত প্রশংসা করেছেন। গানের শুভ মুক্তি উপলক্ষ্যে সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীনের বন্ধু মহলের উদ্যোগে সোমবার বিকেলে শহরের খড়কিতে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী মোল্লা বাবু, সংগীত পরিচালক সুজন সুহৃদ, সাংবাদিক মিলন রহমান, তৌহিদ জামান, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।
অনুষ্ঠানে মোল্লা বাবু বলেন, গানটি প্রথমবার শুনেই আমি বিস্মৃত হয়েছি। একজন অপেশাদার শিল্পী হয়েও তিনি যে গানটি উপহার দিয়েছেন তা এক কথায় অসাধারণ। বাংলা গানকে অনেক দূর নিয়ে যাওয়ার প্রতিভা উনার মাঝে লক্ষ্য করেছি। আমার অনুরোধ থাকবে উনি যেন গানের ভুবনে নিয়মিত হোন। ওএআর স্টুডিও’র কর্ণধার সংগীত পরিচালক সুজন সুহৃদ বলেন, হামিদুল হক শাহীন আমার বন্ধু ও সরকারি এম এম কলেজের জনপ্রিয় শিক্ষক। শাহীন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে অনেক ভালো কাজ করে আসছে। ওর আরেকটি কাজ ভালো করছে সেটি হলো গান। ও প্রথমে ‘নীল নয়না’ শিরোনামে গানটি লেখে এবং সুর করে। গানটি শুনে আমরা প্রসংশা করি এবং তাকে আমার স্টুডিওতে আমন্ত্রণ জানায় গানটি রেকর্ড করার জন্য। বাকিটা দর্শক শ্রোতারা ভালো বিচার করতে পারবেন। অনুষ্ঠানে প্রেসকাব যশোরের যুগ্ম সম্পাদক মিলন রহমান বলেন, আমার বন্ধু হামিদুল হক শাহীন শিক্ষক, সমাজকর্মী হিসেবে সমাদৃত। আজ তার নতুন পরিচয়ের আত্মপ্রকাশ ঘটলো। শিল্পী, সুরকার, গীতিকার শাহীনের জন্য শুভ কামনা রইল।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে নীল নয়না গানটি শুভ মুক্তি দেয়া হয়েছে। গানটি শুনে অনেকেই মন্তব্য করছেন। হারুন আর রশিদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, একজন শিক্ষকের দুনিয়া কাসরুমের চার দেওয়াল-ই হবে, তার একমাত্র কাজ শুধু শ্রেণিকক্ষের পাঠদান ই হবে এ কোনো লিপিবদ্ধ নিয়ম নয়, প্রথা কিংবা আইন-ও নয়। মল্লিকা আফরোজ নামে একজন ফেসবুকে লিখিছেন স্রষ্টার দেওয়া কোন গুণ-ই সমাজের তৈরি পেশার আড়ালে ঢাকতে পারেনা, তার-ই দৃষ্টান্ত নীল নয়না’র এই অভিষেক। হামিদুল হক শাহীন বলেন, শিক্ষকতা আমার পেশা, সংগীত আমার ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই কাজটি করা। আরও একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গানটি করা সেটি হলো এই গান থেকে অর্জিত সকল অর্থ সমাজকল্যাণমূলক কাজের জন্য ব্যয় হবে।
গানের ফেসবুক লিঙ্ক : যঃঃঢ়ং://ভন.ধিঃপয/ধ০যধীণঔথু৫/
ও ইউটিউিব লিঙ্ক : যঃঃঢ়ং://ুড়ঁঃঁ.নব/পরঢ়৩ঊৎত১নটণ















