কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ খুলনার কয়রা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ল্েয শনিবার সকাল (১১ টায়) কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের হল রুমে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক বেলাল আহম্মেদ বিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীর উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু।এসময় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীও ছাত্রলীগকে সর্বাধিক গুরুত্ব দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বর্তমানে অভূতপূর্ব উন্নয়নের গর্বিত অংশীদার ছাত্রলীগ। এই অর্জনের ধারবাহিকতা রা করার জন্য প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রলীগকে ভালো কর্মীর পাশাপাশি ভালো ছাত্র হতে হবে। তিনি আরও বলেন,আমাদের স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এমপি কয়রা-পাইকগাছাকে ইতিমধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলেছে, তার অকান্ত পরিশ্রমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায়। সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কয়রা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীদের সুসংগঠিত করার ল্েয এ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। সভায় প্রধান বক্তা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল হক বাদল বলেন,বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা বাঙালি জাতির কল্যানে কাজ করেছে,যখনই মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই, জঙ্গিবাদ উগ্রবাদিকতা এ জাতিকে গ্রাস করতে চেয়েছে তখনই বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলেছে ভবিষ্যতে ও তুলবে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগ নেতা, ফেরদাউস আহম্মেদ,দেলোয়ার হোসেন, নিয়াজ মোরশেদ,জুবায়ের সবুজ,আশরাফ, কপোতা কলেজ ছাত্রলীগ নেতা আতিকুজ্জামান আশিকসহ সদর ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান রাজা ও মোক্তারুল ইসলাম।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















