ঝিনাইদহে বেপরোয়া রুপসার ধাক্কায় ভ্যানচালক নিহত

0
347

রানা আহম্মেদ অভি, মাসুম শাহরিয়ার : ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় রূপসা বাসের ধাক্কায় আজিদ আলী (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে৷ শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শেখপাড়া বাজারে দুঃখী মাহমুদ কলেজ সংলগ্নে ঘটনা ঘটছে। প্রত্যদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক প্রায় ৪ ঘটিকায় কুষ্টিয়া হতে খুলনাগামী রূপসা বাস বেপরোয়া গতিতে ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ভ্যান চালক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়াতে নেওয়া পথে রাস্তায় মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার যোগীপড়া গ্রামের আজমত আলীর ছেলে আজিদ আলী। পরিবারের সদস্য এবং এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here