যশোর ডেস্ক : মাগুরার শালিখায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় তালখড়ি ইউনিয়নে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে শরিফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন নিহতের ছেলে সহ চারজন। শনিবার সকালে বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডলের কর্মীদের উপর সকালে হামলা চালায় সতন্ত্র পার্থী সামসুর রহমানের সমর্থন কারী আইয়ুব মন্ডল বিডিয়ার সহ ২০/৩০জন। নিহত শরিফুলের ভাইয়ের ছেলে নাজমুল হাসান জানান, শনিবার সকালে চায়ের দোকানের সামনে বসে ছিলেন শরিফুল মোল্ল্যা (৬০), মহব্বত মোল্ল্যা (৪৫), বদর মোল্ল্যা (৫০), আনিচুর মোল্ল্যা (৬০), রাজিবুল মোল্ল্যা (৩৫) সহ সাত থেকে আটজন । এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আহতদের এলোপাতাড়িভাবে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় এলাকাবাসী আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ শরিফুল কে মৃত ঘোষনা করেন। এবং অন্যদের অবস্থা আশাংকাজনক বলে জানান। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত ডাক্তার সিনিয়র কনসালটেন্ট আসাদুজ্জামান আসাদ জানান, চারজনের মধ্যে বদর ও মহব্বতের অবস্থা আশংখা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুনলায় রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে যশোরেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















