সাতীরা প্রতিনিধি ঃ অবিভক্ত বাংলা ও আসামের শিা বিভাগের সাবেক সহকারী পরিচালক (১৯৪২-১৯২৯), বিশিষ্ট শিাবিদ ও শিা সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক ও সমাজসেবক নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৪৮ তম জন্মবার্ষিকী উপলে সাতীরার কালিগঞ্জ উপজেলার নলতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় নলাতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, বিশিষ্ট শিাবিদ ও পরমাণু বিজ্ঞানী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বাংলাদেশ একাডেমি অব সাইন্স এর সাবেক সভাপতি অধ্যাপক ড. এম শমসের আলী। নলতা কে›ন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে সেমিনারে ‘খানবাহাদুর আহ্ছানউল্লা ও সমকালীন সমাজ’ নামক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধকার, সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব ড.মোহাম্মদ আব্দুল মজিদ। খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউটের পরিচালক প্রভাষক মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে আলোচনা রাখেন, সাতীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান কাজী শোয়েবুর রহমান, খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর উপদেষ্টা, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির গবেষক এবং জাতীয় জাদুঘর এর সাবেক পরিচালক অধ্যাপক ড. আলমগীর, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক প্রমূখ। প্রধান অতিথি বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুফী-সাধক। ইসলামের ৫ টি মূল স্তম্ভের বাইরে অনেক কিছু করার আছে। যেটি তিনি করে গেছেন। তিনি কর্মজীবন ও আধ্যাত্মিক সাধনার পাশাপাশি স্রষ্টার সৃষ্টিকে সেবা করে গেছেন। মানুষকে ভালো বেসেছেন। তিনি এ সময় নতুন প্রজন্মকে এধরনের সেমিনারে উপস্থিত হওয়ার আহবান জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















