নাজমুছ শাহাদাৎ, কেশবপুর পৌর প্রতিনিধি : কেশবপুরে ফ্রি মেডিসিন ও শিশু বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁজিয়া এম এন ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ‘সমাধান’ সমৃদ্ধি কর্মসূচির আওতায় (পিকেএসএফ) এর অর্থায়নে ওই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মো. তসদিকুর রহমান খান কাফি ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার সরকার রোগিদের ফ্রি সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার সহকারী পরিচালক শফিউল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান, ডাঃ রায়হান আহম্মেদ শুভ, ডাঃ ইদ্রিস আলী, এমআইএস কামরুজ্জামান, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমানসহ ১৩ জন স্বাস্থ্য পরিদর্শক। ক্যাম্পে ১৭১ জন রোগিকে ফ্রি সেবা প্রদান করা হয়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















