কেশবপুরে ৩০০ হতদরিদ্র ও এতিম পেলেন কম্বল

0
404

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে ৩০০ হতদরিদ্র ও এতিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শুভসংঘের আয়োজনে বসুন্ধরার সহয়াতায় কেশবপুর পাবলিক মাঠে উপজেলা শুভসংঘের বন্ধুরা হতদরিদ্রদের হাতে কম্বল তুলে দেন।
উপজেলার শিকারপুর গ্রাম থেকে কম্বল নিতে আসা ৭০ বছরের বৃদ্ধা তহমিনা বলেন, বসুন্ধরা গ্রুপের এ কম্বল পেয়ে আজ রাতে গায়ে (শরীরে) ওম (গরম) হবে। ওই গ্রাম থেকে আসা হাসিনা খাতুন (৬০) বলেন একটি কম্বলের জন্য বহু জনের কাছে গিয়েছি কিন্তু কেউ কম্বল দেয়নি। শুধু বলে পরে যোগাযোগ করো। শুভসংঘের বন্ধুদের দেওয়া কাগজ (স্লিপ) পাওয়ার পর বিশ্বাস হয় এবার কম্বল পাবোই পাবো। কম্বল হাতে পেয়ে তিনি দোয়া করে বলেন, এভাবে যেন গ্রামের হতদরিদ্ররা কম্বল পায় শুভসংঘের বন্ধুদের মাধ্যমে। কেশবপুর উপজেলা শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসকাবের আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর সরকার, সাহিত্য সম্পাদক মতিয়ার রহমান, মহিলা সম্পাদক হাসিনা খাতুন, প্রচার সম্পাদক শওকাত হোসেন, শিক্ষক অজিত মুখার্জী, আ.শ.ম এহসানুল হোসেন তাইফুর, কামরুজ্জামান রাজু, ওলিয়ার রহমান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফিরোজ গাজী, মণিরামপুর প্রতিনিধি বাবুল আকতার, কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ। কম্বল পেয়ে রামচন্দ্রপুর খন্দকার রওনাকুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুরা বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের জন্য দোয়া করে। অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহানের জন্য সকলকে দোয়া করতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here