কয়রায় সাংসদ আক্তারুজ্জামান বাবু/ ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ,একটি মানচিত্র, একটি জাতি ও আমাদের স্বাধীনতা’

0
341

কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ। একটি জাতি, একটি মানচিত্র, একটি পতাকা- আমাদের স্বাধীনতা। কারণ বঙ্গবন্ধু না থাকলে আমাদের দেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুকে ঘাতকরা হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুকে জানলে জানা হবে বাংলাদেশকে। তাই বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজম্মের মাঝেও ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার ল্েয সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
(২৬ ডিসেম্বর) রবিবার বিকালে বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে বাগালী ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না। স্বাধীনতা না পেলে আমাদের সংবিধান হতো না। এ অর্জনের ৫০ বছর আমরা পালন করতে পারছি এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। অনুষ্ঠানে বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ গাজী’র সভাপতিত্বে ও প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন,আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, সরদার নূরুল ইসলাম কোম্পানী, জিয়াউর রহমান জুয়েল, শাহনেওয়াজ শিকারী, মোড়ল আছের আলী,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন বাবু,জেলা যুবলীগনেতা শামীম সরকার, আওয়ামীলীগ নেতা, হারুন অর রশিদ,মাস্টার খয়রুল আলম,নির্মল দাষ,যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু,উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান কাজল,আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here