হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোর জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি, কৃষক নেতা শহীদ শফি কামালের ৮ম শাহাদাৎ বার্ষিকী, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রোববার (২৬ ডিসেম্বর-২০২১) বিকালে গরীবপুর চাঁদপুর দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ শামছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এড. মোঃ মনিরুল ইসলাম মনির, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ অধ্য কাজী মাহামুদুল হাসান। উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ মামুনুর রশিদ জুয়েলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- খেদাপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর কমিশনার আব্দুল কুদ্দুস, আইয়ুব পাটোয়ারী, শহীদ শফি কামালের পরিবারের পে পুত্র (সাংবাদিক, ব্যবসায়ী ও গরীবপুর চাঁদপুর দাখিল মাদরাসার সভাপতি) মোঃ হারুন সেলিম। এর আগে শহীদ শফি কামালের কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ।
Home
যশোর স্পেশাল খেদাপাড়ায় কৃষক নেতা শহীদ শফি কামালের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















