শার্শায় নবজাতকের মরদেহ উদ্ধার

0
327

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় ডোবা খানা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শার্শা পুলিশ। রোরবার সকালে শার্শার উপজেলার পাঁচ ভুলোট মোল্লাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যদর্শীর সুত্রে জানাযায়, ভোর ৬টার সময় ওই গ্রামের এক নারী ছাগল বাঁধার জন্য বাড়ীর পাশে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায়। এসময় হঠাৎ চোখে পড়ে ডোবার খানার কাছে একটি নবজাতকের মরদেহ ভাসছে। এসময় সে পাশের বাড়ীর লোকজনকে বিষয়টি জানায়। পরে এলাকাবাসি কাছে এসে দেখে নিশ্চিত হন নবজাতকটি মৃত্যু। পরিবর্তিতে তারা পুলিশকে জানায়। এলাকাবাসীরা শনাক্ত করতে পারেনি এই বাচ্চা কোথা থেকে এলো । তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি। মরদেহটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here