ঝিনাইদহে সদরে সংঘর্ষে আহত ৭ আটক ৫

0
251

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বিজয়ী আর পরাজিত দুই ইউপি সদস্যদের প্রার্থীর সংঘর্ষ হয়েছে । মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলার বড়কামারকুন্ডু গ্রামে এই ঘটনাটি ঘটে। দুই পরে মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। এছাড়াও ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে।
প্রত্যদর্শীরা জানায়, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালীচরণপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে জয়ী হয়েছে শাহীদুল ইসলাম। মঙ্গলবার সকালে বড়কামারকুন্ডু গ্রামে নব্য জয়ী শাহীদুলের সমর্থক লিটন হোসেনের সাথে কথা কাটাকাটি আর মারধর করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ইকবালের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করেই দুপুরে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পরে অন্তত ৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছি। কোনো প থেকে অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here