মহম্মদপুরে এক্সিম ব্যাংক উপ-শাখার উদ্বোধন

0
291

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : এক্সপোর্ট এমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম) মাগুরা জেলা শাখার অধীনে মহম্মদপুরে উপ-শাখা ও এটিএম এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরে বাসস্ট্যান্ড সংলগ্ন আল-আমিন নিউ মার্কেটের দ্বিতীয় তলায় মঙ্গলবার সকালে এই উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়। এক্সিম ব্যাংক মাগুরা শাখার সেকেন্ড অফিসার মোঃ তানসেন হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেঁটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
রাজশাহী রিজিওমের আঞ্চলিক ব্যবস্থাপক লাল মোহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক ঝিনাইদহ শাখার এসপিও মাহফুজুল ইসলাম, মাগুরা শাখা ব্যবস্থাপক মীর মো: কবির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ হাই মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ মোফাজ্জেল হোসেন মোল্যা এবং এক্সপোর্ট এমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের মহম্মদপুর উপ-শাখার ব্যবস্থাপক মোঃ আমির রানা খাঁন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here