রায়হান হোসেন, চৌগাছা প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা.মো. নাসির উদ্দীন এমপি। শুক্রবার (৭ জানুয়ারী) সকাল ১১:০০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা( ইউএনও) ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা.মো.নাসির উদ্দীন এম.পি। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য ড. মোঃ মোস্তানিছুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান, কার্যনির্বাহি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ,আশরাফুল ইসলাম,জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈকত, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম,কাউন্সিলর আনিচুর রহমান, সদস্য আজাদুর রহমান খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা বিপুল, রিংকু, মিকাইল, আজমীর,আরিফ প্রমুখ পরবর্তীতে দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে মধ্যাহ্নভোজ শেষে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে সৌজন্য সাাৎ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ)অধ্যাপক ডা.মো: নাসির উদ্দিন এমপি।
মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী সমাবেশে মানুষের ঢল
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন...
নড়াইলে নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মনোজ। নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয়...
বিএসপির ২৫৫তম সাহিত্য ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
যশোর অফিস : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৫তম মাসিক সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন সংগঠনের নিজস্ব কার্যালয়ে (যশোর শহরের পোস্ট অফিস...
বাঘারপাড়ার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর ইন্তেকাল
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী আর নেই। শুক্রবার বিকেলে খুলনার একটি হাসপাতালে...
অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে – অমিত
যশোর অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, এবার আর...















