সাতক্ষীরা প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রণ প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নানা পদক্ষেপ গ্রহন করা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ইমিগ্রেশন, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সহয়তায় এ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, ভারত থেকে আগত প্রতিটি পন্যবাহী ট্রাকের চাকায় ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ওয়াস করা, চালক ও তাদের সহকারিদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, তাপমাত্রা দেখা, তাদের মাস্ক পরিধান করানো ও বন্দরের নিদৃষ্টস্থানে রেখে তাদের খাওয়া ও অবস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভোমরাসহ সাতক্ষীরায় ওমিক্রণ ছড়ানোর আশংকা মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ভোমরা স্থল বন্দর কাষ্টমসের রাজস্ব কর্মকর্ত (প্রশাসন) আবুল কালাম আজাদ, প্রেসকাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, ইমিগ্রেশন ওসির পক্ষে এ এসআই জাহিদসহ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী সমাবেশে মানুষের ঢল
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন...
নড়াইলে নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মনোজ। নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয়...
বিএসপির ২৫৫তম সাহিত্য ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
যশোর অফিস : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৫তম মাসিক সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন সংগঠনের নিজস্ব কার্যালয়ে (যশোর শহরের পোস্ট অফিস...
বাঘারপাড়ার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর ইন্তেকাল
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী আর নেই। শুক্রবার বিকেলে খুলনার একটি হাসপাতালে...
অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে – অমিত
যশোর অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, এবার আর...















