স্বস্তিতে ফারিয়া

0
465

স্টাফ রিপোর্টার : ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় এবার স্থায়ী জামিন পেলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এখন থেকে তিনি মুক্ত। স্থায়ী জামিন হওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। গত বছরের ৪ঠা ডিসেম্বর ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় এই মামলা করেন। মামলায় ইভ্যালির এমডি, চেয়ারম্যানসহ তাহসান, মিথিলা, শবনম ফারিয়াসহ মোট ৯ জনকে আসামি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here