শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উপজেলা পরিষদের আয়োজনে ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, শালিখা থানা ওসি তদন্ত বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শালিখা উপজেলা কে একটি উন্নত ও আধুনিক সুবিধা সম্বলিত উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন পাশাপাশি তিনি উপজেলার সদর আড়পাড়া কে পৌরসভায় পরিনত করতে এবং আড়পাড়ায় একটি অডিটরিয়াম নির্মাণে প্রত্যয় ব্যক্ত করেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















