অভয়নগরে সারের মূল্য বৃদ্ধি, নেই কোন বাজার মনিটরিং,সাধারণ কৃষকের ক্ষোভ প্রকাশ

0
294

অভয়নগর (যশোর) প্রতিনিধি: বৃহত্তম সারের মোকাম হিসাবে পরিচিত যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা। এ মোকাম থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সার সরবরাহ হয়ে থাকে। হঠাৎ করে আমদানিকৃত এম ও পি এবং ডি, এ, পি, সারের মূল্য বৃদ্ধি হয়েছ বাজার গুলোতে।এতেকরে কৃষকের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। সার কিনতে আসা ধোপাদী গ্রামের নজরুল ইসলাম , সরখোলা গ্রামের ছত্তার শেখ ও বুইকরা গ্রামের হাফিজুর রহমান সাথে কথাবলে জানাযাই, গত সপ্তাহে এম,ও, পি, ১৫ টাকা ও আমদানি কৃত ডি,এ,পি সার ২০ টাকা করে কেজি কিনেছি । এ সপ্তাহে এম,ও,পি ২২টাকা ও ডি, এ, পি, ২৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এমন মূল্য বৃদ্ধিতে আমরা নাজেহাল হয়ে পরেছি ।তিনি আর বলেন, ভবদহ জলাবদ্ধতার কারণে অনেকে জমির পানি সেচের মাধ্যমে ইরি ধানের চাষ করেছে, তাতে খরচ অনেক বেড়ে গেছে, তার পর সারের দাম বাড়ানোর ফলে আমারা এখন দিশেহারা। কৃষকের অভিযোগের ভিত্তিতে নওয়াপাড়া বাজারের বিভিন্ন দোকান ঘুরে এর সত্যতা পাওয়া যায়।
নাম প্রকাশ না করার স্বার্থে একজন খুচরা ব্যাবসায়ী অভিযোগ করে বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান বা ডিলারা দাম বাড়ানোর ফলে আমাদের বেশি দামে এ দুই ধরনের সার বিক্রি করতে হচ্ছে। আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স নওয়াপাড়া ট্রেডার্স এর ম্যানেজারের সাথে বার বার যোগাযোগ করে ও তাকে পাওয়া যায় নাই। উপজেলা কৃষি সুপারভাইজার অশোক কুমারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নওয়াপাড়ার দায়িত্বে থাকা কৃষি সুপারভাইজার পরিতোষ কুমার দাসের সাথে যোগাযোগ করতে বলেন। পরিতোষ কুমার দাসের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য না করে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা গোলম সামদানীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন , সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে যদি কোনো খুচরা ব্যাবসায়ী বিক্রি করে এবং এ বিষয়ে কেউ অভিযোগ দাখিল করে, তাহলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। বাজার মনিটরিং করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে , তিনি কিছু না বলে ফোন রেখে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here