শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৩ মার্চ) সকাল ১০:৩০ ঘটিকায় মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে ও মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীপ্তি রানী কর প্রমূখ। এছাড়াও আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার বাড়ি আমার খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ সহ ১০ টি বিশেষ উদ্যোগ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিভিন্ন সেক্টরের কথা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা যদি উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নেন তাহলে একদিকে আপনার পরিবার অপরদিকে দেশ উন্নয়ন দিকে ধাবিত হবে। পাশাপাশি নিজেদের সন্তানদের প্রতি যত্নবান হওয়ার আহ্বানও জানান তারা। বক্তারা বলেন আপনার সন্তানদের কাঁধে চড়ে আলোকিত হবে আগামীর বিশ্ব।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















