পাইকগাছার সুন্দরবন সংলগ্ন গড়ই খালী ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি উৎস রনা বেনের কাজ করে ঘুরে দাড়িয়েছে স্বামী পরিত্যাক্তা শেফালী। সে উপজেলার বাসাখালী গ্রামের হত দরিদ্র খালেক সানার মেয়ে। পিতার অভাব অনাটনের কারণে এস এস সি পর্যন্ত পৌছাতে পারেনি শিফালী। পিতা অভাবের মধ্য তাকে বিয়ে দেয় একই এলাকার মহাসিন সানার সাথে। সেখানে ৩ সন্তানের মা হন শেফালী। শিফালী জানায়, তার পিতার একটু জমি বিক্রিকরে বিদেশে পাঠায় মহসিনের। বিদেশে যাওয়ার পর প্রথম কিছুদিন স্বামী মহাসিন খোঁজ নিলেও পরবর্তীতে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় । এক পর্যায়ে মহসিন বৈবাহিক বিচ্ছেদ করে। ৩টি সন্তান নিয়ে দুঃসহ জীবন কাঁটতে থাকে শেফালী। কি করবে কোন কুল কিনারা পাচ্ছিলনা সে। যে টুকু জমি ছিলো সেটু বিক্রি করে স্বামীকে বিদেশে পাঠায়। এদিকে উপকুলীয় জনগোষ্ঠীর নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সমতা বৃদ্ধিতে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাকোপ, কয়রা ও পাইকগাছা এবং সাতীরার আশাশুনি ও শ্যামনগর সহ ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়নের ১০১টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে বিশুদ্ধ পানি প্রকল্প। লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সমতা বৃদ্ধি করার জন্য নারীদের বিশুদ্ধ খাবার পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করণের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রকল্প এলাকা পাইকগাছায় স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র মাধ্যমে অত্র এলাকার উপকারভোগীদের জন্য ৩ হাজার ২১২টি বসতবাড়ী ভিত্তিক বিশুদ্ধ খাবার পানির উৎস স্থাপন করা হয়। এ সব উৎস সচল রাখার জন্য জিসিএ প্রকল্প হতে প্রতিটি ওয়ার্ডে কাজের পরিধি অনুসারে কমপে একজন নারী উদ্যোক্তা নির্বাচন করা হয়েছে। এই রণাবেণ নারী সেবাদানকারীকে জিসিএ প্রকল্প পানি আপা নামে অবহিত করেছে। যিনি নির্দিষ্ট ফি এর বিনিময়ে রণাবেণ সেবা ও পরামর্শ প্রদান করবেন। অত্র প্রকল্পের আওতাধীন গড়ইখালী ইউনিয়নের ৩ ও ৭ নং ওয়ার্ড। এ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পানি আপা হিসেবে নির্বাচিত করা হয় শেফালীকে। জিসিএ প্রকল্প থেকে শেফালীকে বিভিন্ন ধরণের অরিয়েন্টেশন প্রদান করা হয়। বাসাখালী, হোগলারচক ও কেচকিবুনিয়া সহ ৩টি গ্রাম নিয়ে ৩নং ওয়ার্ড। এ ওয়ার্ডে ৪শ পরিবারের বসতবাড়ীতে বসতবাড়ী ভিত্তিক বিশুদ্ধ খাবার পানি উৎস স্থাপন করা হয়। এ সব উৎসে রণাবেনের কাজ ও সেবা প্রদান করা বাবদ প্রত্যেক পরিবারের কাছ থেকে সম্মানি ফি বাবদ ২০ টাকা করে পান শেফালী। এতে এক দিকে পানির উৎসগুলো যেমন টেকসই হচ্ছে এবং সচল থাকছে তেমনি অর্থনৈতিকভাবে ঘুরে দাড়িয়েছে শেফালী। যে শেফালীর অনাহারে দিন কাটতো, সংসার চালাতে হিমশিম খেতে হতো আজ সে শেফালী এক জন স্বাবলম্বী নারী। এলাকার সবার কাছে ‘পানি আপা’ হিসেবে একনামেই পরিচিত। বাসাখালী গ্রামের উপকারভোগী ফরিদা বেগম জানান, পানি আপা শেফালীর মাধ্যমে আমাদের পানির উৎসগুলো সচল রয়েছে। আমরা তার মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সংরণের অনেক ধারণাও লাভ করছি। একটা সময় পানির জন্য হাহাকার ছিল। এখন আর পানি নিয়ে আমাদের কোন সমস্যা নেই। শেফালী জানান, এক সময় আমার সংসার চালাতে গিয়ে খুব হিমশিম খেতে হতো। সবাই যখন পানি আপা বলে ডাকে তখন নিজের মধ্যে দারুণ একটা ভাললাগা কাজ করে। বর্তমানে সুন্দরভাবে সংসার চালানোর পাশাপাশি ছেলেদের ভালভাবে লেখাপড়াও করাচ্ছি। এখন আমার সংসারে অভাব অনটন নেই বললেই চলে।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...















