অভয়নগর (যশোর)প্রতিনিধি : বাংলাদেশের এক অনন্য অর্জন ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উপলক্ষে সারাদেশের ন্যায় অভয়নগরে মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আলী আলম্মেদ খান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, প্রাণিসম্পাদক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শংকর কুমার দে প্রমুখ। বেলুন উড়িয়ে ও আলোচনা সভার মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে মেলার সকল স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















