স্টাফ রিপোর্টার : পারিবারিক কলহে স্বামী লাল্টু মন্ডলকে (২৫) বালিশ চাপা ও গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী সুরাইয়া খাতুনের (১৯) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে দায় স্বীকার করেছেন স্ত্রী। রোববার দিবাগত গভীর রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন। অভিযুক্ত সুরাইয়া খাতুন যশোর সদরের কেফায়েতনগর গ্রামের ইউনুছ মোল্যার মেয়ে। জানা যায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে সুরাইয়া খাতুন তার শাশুড়িকে ডেকে জানায় লাল্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি জানার পর নিহতের বড়ভাই মনিরুজ্জামান মিন্টু এবং মা রুমের মধ্যে গিয়ে দেখেন, লাল্টু মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছেন। এরপর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। ওসি ফিরোজ উদ্দীন জানান, লাল্টু যশোর ক্যান্টনমেন্টে ব্যাটম্যান হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন। গহনা সংক্রান্ত বিষয়ে সম্প্রতি স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। লাল্টু সেই সময় স্ত্রীকে মারপিটও করেন। তারই জের ধরে রোববার রাতে ঘুমন্ত অবস্থায় লাল্টুকে তার স্ত্রী বালিশ চাপা ও গলায় রশি দিয়ে আটকে শ্বাসরোধ করে হত্যা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এ তথ্য জানিয়েছেন অভিযুক্ত সুরাইয়া। এ ঘটনায় সুরাইয়াকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















