স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রাম থেকে একটি বড় জাতের স্ত্রী বনবিড়াল উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে ডাকাতিয়া গ্রাম থেকে বনবিড়ালটি উদ্ধার করে পরিবেশবাদী সংস্থা গ্রীন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের কর্মীরা। সংস্থার নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ জানান, সোমবার দুপুরে তারা জানতে পারেন যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে একটি বনবিড়াল ধরা পড়েছে। এই খবর পেয়ে তারা দ্রুত সেখানে ছুটে যান এবং বনবিড়ালটি উদ্ধার করেন। পরে সেটি বনে অবমুক্ত করা হয়েছে। এটি বড় জাতের একটি স্ত্রী বনবিড়াল। বনবিড়াল উদ্ধার ও অবমুক্ত করতে ঢাকা থেকে দিক-নির্দেশনা ও সহযোগিতা দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন। মাঠ পর্যায়ে অভিযানে নেতৃত্ব দেন ভলেন্টিয়ার কমান্ডার নূর তাজুল ইসলাম নাহিদ, সাথে ছিলেন ভলেন্টিয়ার সুমন, বেলাল, রুহিন হোসেন, ছোট সুমন ও দ্বীন ইসলাম। মাঠ পর্যায়ে অভিযানে দিক নির্দেশনা দেন গ্রীন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ। উদ্ধার অভিযান ও অবমুক্ত করার পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা ও গ্রীন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যপ্রাণী আটক, হত্যা, পাচার বন্ধ ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে প্রচারপত্র বিলি করা হয়।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














