নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ধোপাপাড়া এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনায় জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন দুই যুবক। ছুরিকাঘাতে আহত সফিউল্লার ছেলে ফরিদের স্ত্রী মিতানুর জানায়, আমার স্বামী আমাদের সাথে দুপুরের খাবার খাচ্ছিল। এসময় একটি ফোন আসলে আমার স্বামী বাহিরে যায়। তখন ওৎ পেতে থাকা একই এলাকার রুম্মান ও আসিব ওরফে পচা আসিব চাকু মারে। তখন স্থানীয় মহিলাদের চিৎকারে আমরা ছুটে যেয়ে দেখি রক্তাক্ত জখম অবস্থায় আমার স্বামী মসজিদের সামনে পরে আছে। আমার খালা রেহেনা বেগম ঘটনাস্থলে গেলে তাকেও ওরা মারধর করে। এরপরে আমরা তাকে হাসপতালে নিয়ে আসি। কেন মেরেছে তার কারন আমরা জানিনা। এদিকে আহত অপর যুবক লিয়াকত আলীর ছেলে আসিব জানায়,আজ দুপুরে আমি ফরিদ ভাইকে আজেবাজে ব্যবসা করতে নিষেধ করলে সে তেড়ে আসে তখন আমি মেরেছি। কি ব্যবসা করে জানতে চাইলে আসিব জানায় ফরিদ ইয়াবা ব্যবসা করে। তবে অন্য একটি সুত্রে জানা গেছে ইয়াবা বাকি দেওয়ানেওয়া নিয়েই এই ঘটনার সুত্রপাত। এঘটনায় উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে দুই পরিবারের লোকজন জানান। এবিষয় জানতে চাইলে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদ হাসান লাইফ জানান, আমি ইউনিন পরিষদে ছিলাম তখন ফরিদের স্ত্রী আমাকে মুঠোফোনে জানায় রুম্মান ও আসিব ফরিদকে মেরেছে এমনকি হাসপতালে নিতেও বাধা দিচ্ছে তখন আমি ঘটনাস্থলে যেয়ে তাদেরকে হাসপতালে যেতে সহাযোগীতা করি। এর মধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আমি চাই যারা দোষী তাদেরকে প্রশাসন আইনের আওতায় এনে বিচার করুক।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















