ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া \ ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে গভীর রাতে এক বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কোমরাইল গ্রামের বুলবুল আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা নগদ ২০ ল টাকা,১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩০ ল টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুলবুল আহমেদ জানান,রাত ৯টার দিকে তার স্ত্রী আসমাউল হুসনা (৪০) ও তার মেয়ে রাইতা (১৫)ঘরে টিভি দেখছিল। এসময় বাইরে থেকে জানালা দিয়ে ঘরের মধ্যে কে বা কারা চেতনানাশক স্প্রে করে। এরপর তারা অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে সে ও তার ছেলে বাজার থেকে বাড়ির ও ঘরের গেইট খুলেভেতরে প্রবেশ করে। স্ত্রী ও মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখে খাওয়া দাওয়া সেরে তারাও ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে জানালার গ্রীল কেটে তার রুমে দা লাঠি এবং শাবল নিয়ে দুর্বৃৃত্তরা প্রবেশ করে। দুর্বৃত্তরা ২০ ল টাকা,১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ অন্যান্য সামগী লুটপাট করে নিয়ে যায়। অবশেষে মেয়ের গলার েেইনটি নিতে গেলে তার জন্মদিনের উপহারের বলে দাবি করলে তা রেখে যায়। পরে তারা চেতনানাশক স্প্রে করার কথা স্বীকার করে মেয়েকে চিকিৎসা করার পরামর্শ দিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়। সকালে স্থানীয়রা তাদের মুক্ত করে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান,ঘটনাটি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শুনেছি বাড়িতে চেতনানাশক স্প্রে করে টাকা পয়সা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














