স্টাফ রিপোর্টার : আমি ডক্টর তাজিয়া সরদার । আমার বাবা খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামের জমিদার বাড়ির ছেলে। এক সময় তিনি আমেরিকাতে প্রবাস জীবন কাটালেও মাতৃভূমির মায়ায় তিনি এলাকায় বসবাস করছেন। এলাকায় থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করেছেন তিনি। অথচ আমার বাবার বিরুদ্ধে গত আগস্ট ২০২১ সাল হতে আমার ছোট চাচা বাশারুজ্জামান সরদার কয়েকটি মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করেছেন। সেই থেকে আমার বাবার উপর চলছে বিভিন্ন ধরণের দুর্বিসহ অত্যাচার, জীবননাশের হুমকি এবং ষড়যন্ত্রের স্বীকার হয়ে আসছেন। বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ার ধামালিয়া গ্রামের বলের মাঠ নামক স্হানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সরদার মাশরুক হাসান বুলুর মেয়ে ড. তাজিয়া সরদার এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,আমার ছোট চাচা বাসরুজ্জামান ব্যবসায়ে লোকশান করে দেউলিয়া হয়ে ২০১০ সালে আমার বাবার কাছে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি সাব কবলা দলিল মূলে বিক্রি করে দেন । বিষয়টা পরিবারের সবাই এবং গ্রামেরও অনেকেই জানেন । অথচ ১১ বছর পর এসে ২০২১ সালের আগস্ট মাসে বিক্রিত জমির দলিল জাল দাবী করে বাশারুজ্জামান আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলার তদন্তের দায়ীত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই আমার বাবার দলিল সঠিক মর্মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে ুব্ধ হয়ে বাসরুজ্জামান গত ১ ফেব্রæয়ারি আমার বাবার গরুর ফার্ম জবর দখল এবং বাড়িতে তালা ঝুলিয়ে দেন । আমার অসুস্থ বৃদ্ধ বাবা প্রায় ৬ ঘন্টা রাতে শীতের মধ্যে থাকার পরে , পুলিশ এর সহায়তায় বাড়িতে ঢুকতে পারেন। পরবর্তিতে বাশারুজ্জামান আমার বাবা , আমার হাসব্যান্ড এবং আমাকে সহ গ্রামের গন্যমান্য কিছু নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ সাজিয়ে আদালতে ২টি মামলা দিয়েছে। অথচ আমরা তখন খুলনাতে ছিলাম না । তিনি আরো জানান, গত ২৮মার্চ সোমবার দুপুরে আমার অসুস্থ বাবাকে দেখতে আসা প্রতিবেশী পুত্র-বধু সম্পর্কের ৩ জন মহিলাকে আমার অসুস্থ বাবাকে দেখতে আসেন । তারা আসার পরই বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয় এবং আমার বাবা তার কেয়ারটেকার এবং ৩ জন মহিলাকে ঘরে অবরুদ্ধ করে ফেলে মিথ্যা অপবাদ দেয়ার অপচেষ্টা করে।এক পর্যায়ে অনেক অনুনয় বিনয়ের পর তালা খুলে দেয়া হয়। আমার বাবার দেখ ভালের জন্যে নিয়োজিত কেয়ার টেকার কে নিচে নামিয়ে দেয় । মোবাইল ফোনে আমরা ঘটনাটি শুনে স্হানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করি।তিনি অভিযোগ করে বলেন, যেখানে চাচাদের বাড়িতে ভর্তি ৮-১০ জন লোক তার সেবায় নিয়োজিত সেখানে আমার অসুস্থ বৃদ্ধ বাবা কেন একটি মাত্র ছেলেকে তার সেবায় নিয়োজিত রাখতে পারবে না ? তাদের উদ্যেশ্য ছিল আমার বাবাকে একদম একা করে ফেলে তার জীবন নাশের চেষ্টা । তারা বলে যে আমার বাবাকে উপরের তলায় তার নির্মিত এবং বসবাসের ঘর ছেড়ে চলে যেতে হবে । আমার বাবা দুপুর থেকে অভুক্ত থাকে এবং প্রচন্ড মানসিক চাপের মধ্যেও নিজেকে সামলে জানিয়ে দেয় সে তার ক ছেড়ে দেবেন না ।এরপর তারা গভীর রাতে আমার বাবার ঘরের তালা ভেঙে , সেখানে তাদের নিজস্ব তালা লাগিয়ে দিয়ে তার ক দখল নেয় ।বাড়ীতে আমার বাবা একেবারেই একা , নিরুপায় , অসহায় অবস্থায় কিছু করতে পারেনা শুধু আমাদেরকে জানায়। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে লিখিত বক্তব্যে আরও বলেন গতকাল(বুধবার) জানতে পারি চাচার নির্দেশে তাদরে লোকজন আমার বাবার ঘরের জিনিসপত্র সব বের করে নিচে , বাইরে এখানে সেখানে ফেলে দেয়। বিষয়টির প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ করেছেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














