জসিম উদ্দিন : যশোরের ঝিকরগাছা উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামে জোরপূর্বক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এনায়েত গাজী ও তার বোন সালমা খাতুনকে মারাত্মক ভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনায়েত গাজীর বোন সালমা খাতুন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলী আদালতে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গত মাসের ২৯ তারিখে বিকালে এ ঘটনা ঘটে। মামলার বিবরনে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯/০৩/২০২২ ইং তারিখ মঙ্গলবার বিকালে এনায়েত গাজীর বাসায় মামলার ১ নং আসামি কুরবান আলী ও তার সাথে থাকা আরো ৮/১০ জন জোর পূর্বক প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে আচমকা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় ভাইকে মারপিটের হাত থেকে ঠেকাতে গেলে মামলার বাদী সালমা খাতুনকেও শাড়ি বøাউজ ছিড়ে বে আব্রæ করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় এবং হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনার সময় সুযোগ বুঝে অন্যান্য আসামিরা ভিকটিমের প্যান্টের মধ্যে থাকা ব্যবসার নগদ ৯০ হাজার টাকা, একটি মোবাইল, একটি বিদেশি টচলাইট সহ আনুমানিক ১ ল ১২ হাজার টাকার মালামাল জোর পূর্বক ছিনিয়ে নেয়। এসময় ভিকটিম এনায়েত গাজী এবং সালমা খাতুন ডাক চিৎকার দিলে আসামীরা দ্রæত পালিয়ে যায়। এলাকাবাসীরা এসময় বাদী ও তার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এনায়েত গাজীর অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিণে রয়েছেন। এমতাবস্থায় আসামিদের বিরুদ্ধে ৩২৩/৩২৪/৩২৫/৩২৩/৩৭১/৩৫৪/১০৯/৫০৬ দন্ড বধি ধারায় গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশানের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে যশোর জজ কোর্টের এ্যাডভোকেট (এপিপি) এস কে মো: আবু হাসান বলেন, রাজার ডুমুরিয়া গ্রামের মারপিটের ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলী আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নিবেন।
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















