রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ১৯৮ বোতল ফেন্সিডিলসহ আলমগীর মন্ডল (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (৬ এপ্রিল) রাত ভোর ৩ টার সময় উপজেলার হিজলী ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর মন্ডল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের গনি মন্ডলের ছেলে। পুলিশসুত্রে জানা যায়, বুধবার ভোর ৩ টার দিকে আলমগীর মন্ডল ইন্দ্রপুর থেকে মাশিলা বাজারের উদ্দেশ্যে বস্তায় করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। এসময় বিজিবি হাবিলদার সাহিবুর রহমানের নেতৃত্বে বস্তায় ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এরপর দুপুরে জব্দকৃত মাদকদ্রব্য সহ আলমগীর মন্ডলকে থানায় সোপর্দ করেন বিজিবি সদস্যরা। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















