হেলাল উদ্দিন,রাজগঞ্জ প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে রমজানের শুরুতেই নিত্যপণ্যের দাম আরো এক দফা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে ফলের বাজারেও। রমজানে ফলের চাহিদা থাকলেও দাম বৃদ্ধির কারণে ক্রেতারা কিনতে পারছে না। শ্রেণিভেদে প্রত্যেক ফলের দাম বেড়েছে। রমজানের শুরুতেই সব ধরণের ফলের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে রাজগঞ্জ বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন- চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই পাইকারি বাজার থেকে ফল বেশি দামে কিনতে হচ্ছে। আবার সেই অনুযায়ী খুচরা বিক্রি করতে হচ্ছে। আড়তদারদের কারণেই ফলের দাম বাড়ছে এ দাবি খুচরা ফল বিক্রেতাদের। মঙ্গলবার (০৬ এপ্রিল-২০২২) সরেজমিনে রাজগঞ্জ খুচরা বাজার ঘুরে দেখা গেছে- আপেল, আঙুর, মালটা, খেজুর, পেয়ারা, আনারস, তরমুজ, কলা, বেল, পেঁপেসহ রোজায় যেসব ফল বেশি বিক্রি হয় তার প্রায় সবগুলোরই বাড়তি দাম। এর মধ্যে খেজুরের দাম বেড়েছে সবচেয়ে বেশি। খেজুরের মতো বেড়েছে আঙুর ও আপেলের দাম। প্রতিকেজি আপেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা, যা কিছুদিন আগেও ছিল ১৬০-১৭০ টাকা। প্রতিকেজি আঙুর বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। কমলা লেবু বিক্রি হচ্ছে ২৪০ টাকা। মালটা লেবু বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা প্রতিকেজি। ছোট-বড় বিভিন্ন ধরনের আনার (বেদানা) প্রতিকেজি ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কলা ৮০ থেকে ১০০ টাকা, শশা ৬০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে। এই বাড়তি দামে রোজাদার অল্প আয়ের মানুষেরা ফল কিনতে পারছে না। সাধারণ ক্রেতারা বলছেন- ব্যবসায়ীরা কারসাজি করে, অতিরিক্ত দামে ফল বিক্রি করছে। মানুষকে ঠকাচ্ছে ব্যবসায়ীরা। নিয়মিত বাজার মনিটরিং করে এর ব্যবস্থা নেওয়ার দাবি করেন সাধারণ ক্রেতারা।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















