সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলাবাসীর সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত মাসে ৩৪টি হারানো মোবাইল, নগদ টাকা ১৬টি ফেসবুক আইডি পুনরুদ্ধার ও নিখোজ তিনজনকে উদ্ধারে সহায়তা করেছে। গত মাসে বিভিন্ন থানায় ৩৪ মোবাইল হারানো বিষয় সাধারন ডায়েরীভুক্ত করা হয়। থানা থেকে মোবাইল উদ্ধারে দায়িত্ব দেওয়া হয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর উপর। উদ্ধারকৃত মোবাইল গুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ০৭ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট উননব্বই হাজার চারশত ষাট টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হ্যাকিংকৃত ১৬ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। একই সাথে নিখোঁজ ০৩ জন ভিকটিমকে উদ্ধারে সহায়তা এবং চচঈ এধষষধৎু অঢ়ঢ় ব্যবহার করে যশোর জেলার অভয়নগর থানা এলাকার ২৫ জন ভিকটিমের নিকট থেকে ৭২ লাখ টাকা প্রতারনা মুলক ভাবে আত্মসাৎ করেছে। উক্ত ঘটনা সংক্রান্তে অভয়নগর থানা মামলা হয় যার নং ০৬ তারিখ-০৮/০৩/২০২২ রুজু হয়। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ,যশোর এ কর্মরত এসআই (নিঃ) সুকল্যাণ বিশ্বাস উক্ত ঘটনার সাথে জড়িত আসামী পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হলো নুর বানিয়ার গাতীর মৃত শফি সরদারের ছেলে , মোহাম্মদ(৩৫), তরফ নোয়াপাড়া (স্কুলপাড়ার) দীন বন্ধু বিশ্বাসের ছেলে রিপন কুমার বিশ্বাস(৩২) , নরেন্দ্রপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে আল আলামিন, ভেকুটিয়ার তৌহিদ আলীর ছেলে আজগার আলী(৪২), বানিয়ার গাতীর মৃত হাবিবুর রহমানের ছেলে নাসিম আল সবুজ(২২)। আটকৃকতদের কাছ থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আসামীদের নিকট থেকে জব্দকৃত ০৭ টি মোবাইল ফোন ফরেনসিক পরীার জন্য সাইবার ফরেনসিকে প্রেরন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















