স্টাফ রিপোর্টার : ইজিবাইক ব্যবসায়ী আলম হত্যা মামলায় আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির রবিউল ইসলামের ছেলে ইমরুল কায়েস রুম্মন ও মৃত বাসার মিয়ার ছেলে আসাদ হোসেন বাবু। মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১০ ফেব্রæয়ারি যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আলম হোসেনের ভাই কোবান আলী পচা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার মামলায় আলম হোসেন সাী ছিলেন। আসামিরা ওই মামলা প্রত্যাহারের জন্য নিহতের পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় আলম হোসেনস হ তার পরিবারের প্রতি প্তি হয়। তারই জের ধরে ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে শহরের পুরাতন কসবা গোলামপট্টিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন ইজিবাইক ব্যবসায়ী আলম হোসেন। চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ ভোরে আলম হোসেন মারা যান। এই ঘটনায় নিহতের ভাই মুরাদ হোসেন ৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এই মামলায় আটক পিরুসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করেন। বিচারক আসামি সোহাগ, সোহান ও আইজুলের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে গত মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করেন। ওই সময় আসামি আইজুল ও সোহান হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। ওই দুইজনের স্বীকারোক্তিতে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকা-ে জড়িত ইমরুল কায়েস রুম্মন ও আসাদ হোসন বাবুকে বাড়ি থেকে আটক করা হয়।
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে ছাত্রদলের ম্যারাথন দৌঁড়
যশোর অফিস : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে ছাত্রদলের উদ্যোগে ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের টাউন...
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...















