স্টাফ রিপোর্টার : অস্বাস্থ্যকর ও ভেজাল খাবার এটা নতুন কিছু নয়। তারপরও মানুষ আশায় থাকে অন্তত রমজানে ব্যবসায়ীরা এ ধরনের কর্মকাÐ থেকে বিরত থাকবেন। কিন্তু বরাবরের মতো এই রমজানেও কোথাও কোথাও দেখা মেলে ভেজাল খাবার। সেই খাবারের পেছনের কথা শুনলে যে কেউ শিউরে উঠবেন। স¤প্রতি যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তর ইফতারিসহ অন্য খাবারে যা দেখেছে তা রীতিমতো পিলে চমকে ওঠার মতো। অভিযানে অধিদপ্তরের কর্মকর্তারা দেখেন, জিলাপির খামিতে তেলাপোকার মল, দইয়ে ইঁদুরের পায়ের চিহ্ন! ছিল বাসি ইফতারি। পুনরায় বিক্রির উদ্দেশ্যে আগের দিনের ইফতারি সংরণ করা হতো। খাবারে তিকারক রং ব্যবহার। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টিতে মাছি, বাসি ও দুর্গন্ধযুক্ত মিষ্টি পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রির উদ্দেশ্য ফ্রিজে সংরণ করা হচ্ছিল। এসব ঘটনায় যশোর শহরের ঘোপ বাবলাতলা ও উপশহর এলাকার তিনটি প্রতিষ্ঠানকে করা হয়েছে ২৪ হাজার টাকা জরিমানা। এর মধ্যে একটি হচ্ছে উপশহরের ‘সাতীরা ঘোষ ডেইরি’। এই প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরণ, বাসি-দুর্গন্ধযুক্ত মিষ্টি পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রি করা এবং তিকারক রং (নন ফুডগ্রেড কালার) ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এদের জরিমানা করা হয়েছে ১৫ হাজার টাকা। একই এলাকার লাভলু সুপার শপে বাসি ইফতারি পুনরায় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা হয়েছিল। এছাড়া তাদের জিলাপির খামিতে দেখা যায় তেলাপোকার মল। ফলে এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে দুই হাজার টাকা। অপরদিকে ঘোপ বাবলাতলার ‘সূর্য ঘোষ ডেইরি’তে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টিতে মাছি ও দইয়ে ইঁদুরের পায়ের চিহ্ন এবং খাবারে তিকারক রঙ ব্যবহার করায় জরিমানা করা হয় সাত হাজার টাকা। অভিযানে ছিলেন- ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপ, যশোরের নিরাপদ খাদ্য অফিসার শাকিল আহম্মেদ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














